সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬
বিক্রেতা ও স্টাফের নাম, মোবাইল নম্বর, দোকানের তথ্য; দোকানের পণ্য, অর্ডার ও কাস্টমারের তথ্য (নাম, ফোন, ঠিকানা); বিল ও পেমেন্টের রেকর্ড; নিরাপত্তার জন্য লগইন ও কাজের লগ। কল রেকর্ডিং শুধু বিক্রেতা চালু করলে রাখা হয়।
সেবা চালানো (অর্ডার, কুরিয়ার বুকিং, SMS), ফ্রড প্রতিরোধ, বিল ও সাপোর্ট, এবং সেবা উন্নত করতে। আমরা আপনার বা আপনার কাস্টমারের তথ্য বিক্রি করি না।
শুধু সেবা দিতে যাদের দরকার: কুরিয়ার (ডেলিভারির তথ্য), SMS ও পেমেন্ট গেটওয়ে, Meta (আপনি যুক্ত করলে), AI সেবা (আপনি চালু করলে, চ্যাট/কলের লেখা বিশ্লেষণে)। আইন অনুযায়ী প্রয়োজন হলে কর্তৃপক্ষকে।
ফ্রড ঠেকাতে কাস্টমারের ফোন নম্বর গোপন কী দিয়ে হ্যাশ করে ডেলিভারি/রিটার্নের সংখ্যা সব বিক্রেতার মধ্যে সমষ্টিগতভাবে দেখানো হয়। অন্য দোকান আপনার কাস্টমারের নাম, ঠিকানা বা অর্ডার দেখতে পায় না।
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। কিছু লগ ও বিশ্লেষণের তথ্য নির্দিষ্ট সময় পর নিজে থেকে মুছে যায় (যেমন কল রেকর্ডিং ১৮০ দিন)। বিলের রেকর্ড আইনগত কারণে বেশি সময় রাখা হতে পারে।
পাসওয়ার্ডের বদলে OTP, এনক্রিপ্ট করা API কী ও টোকেন, এবং প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখার ব্যবস্থা আছে।
আপনি নিজের তথ্য দেখতে, সংশোধন করতে বা অ্যাকাউন্ট মুছে দিতে বলতে পারেন। DreamOrder Cloud-এর সাপোর্টে যোগাযোগ করুন।
প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: 01XXXXXXXXX · dreamlanceit@gmail.com