সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬
DreamOrder Cloud একটি অনলাইন সফটওয়্যার সেবা, যা DreamLance IT পরিচালনা করে। এর মাধ্যমে বিক্রেতারা অনলাইন দোকান চালানো, অর্ডার, কুরিয়ার, কাস্টমার যোগাযোগ ও হিসাব ব্যবস্থাপনা করেন। অ্যাকাউন্ট খুলে বা সেবা ব্যবহার করে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন।
মোবাইল নম্বর ও OTP দিয়ে লগইন হয়। আপনার নম্বর, স্টাফদের দেওয়া অনুমতি এবং অ্যাকাউন্টে যা হয় তার দায়িত্ব আপনার। সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাদের জানান।
আপনার দোকানে বিক্রি হওয়া পণ্য, দাম, বিজ্ঞাপন, ডেলিভারি ও কাস্টমার সেবার দায়িত্ব সম্পূর্ণ আপনার। বাংলাদেশের আইনে নিষিদ্ধ পণ্য বা প্রতারণামূলক কাজে সেবাটি ব্যবহার করা যাবে না; করলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
আপনার দোকানের কাস্টমার ও অর্ডারের তথ্য আপনার। প্ল্যাটফর্ম সেগুলো শুধু সেবা দেওয়ার কাজে ব্যবহার করে। ফ্রড প্রতিরোধে ফোন নম্বরের হ্যাশ (আসল নম্বর নয়) ও ডেলিভারি ফলাফল অন্য বিক্রেতাদের সাথে সমষ্টিগতভাবে শেয়ার হয়।
প্ল্যানের দাম প্রাইসিং পাতায় দেওয়া আছে। বিল মেয়াদ শুরুর আগে দিতে হয়। বকেয়া থাকলে নির্দিষ্ট সময় পর দোকান সাময়িকভাবে স্থগিত হয়; পরিশোধ করলে আবার চালু হয় এবং কোনো ডেটা মুছে যায় না। প্ল্যানের মাসিক অর্ডার সীমার বেশি অর্ডারে প্ল্যানে উল্লেখ থাকলে বাড়তি চার্জ প্রযোজ্য।
প্রথম পেমেন্টের 7 দিনের মধ্যে সেবা নিয়ে সন্তুষ্ট না হলে পূর্ণ রিফান্ড চাইতে পারবেন। এরপরের নবায়ন বা আংশিক ব্যবহৃত মেয়াদের টাকা সাধারণত ফেরতযোগ্য নয়। রিফান্ড যে মাধ্যমে পরিশোধ করেছেন সে মাধ্যমেই দেওয়া হয়।
কুরিয়ার, SMS, পেমেন্ট গেটওয়ে, Meta (Facebook/WhatsApp) ইত্যাদি তৃতীয় পক্ষের সেবা তাদের নিজস্ব শর্তে চলে। সেগুলোর বিভ্রাট, চার্জ বা নীতির পরিবর্তনের জন্য প্ল্যাটফর্ম দায়ী নয়।
আমরা সেবা নিরবচ্ছিন্ন রাখতে চেষ্টা করি, তবে রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত সমস্যায় সাময়িক বিঘ্ন হতে পারে। কোনো ক্ষেত্রেই প্ল্যাটফর্মের দায় আপনার সর্বশেষ ১২ মাসে পরিশোধিত মোট বিলের বেশি হবে না।
শর্তাবলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে আগে জানানো হবে। আপনি যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। বাংলাদেশের আইন এই শর্তাবলিতে প্রযোজ্য।
প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: 01XXXXXXXXX · dreamlanceit@gmail.com